1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়ে জখম - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়ে জখম

যশোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৯১ বার দেখা হয়েছে
আহত তরিকুল ইসলাম।

যশোর প্রতিনিধি || যশোর শহরের পালবাড়ি মোড় এলাকায় বিয়েতে দাওয়াত না পেয়ে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে।

আহত ব্যক্তির নাম তরিকুল ইসলাম (৫০)। তিনি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার সাদিকপুর গ্রামের মৃত আইতাল মিয়ার ছেলে। বর্তমানে তিনি যশোর শহরের পালবাড়ি মোড় তাকওয়া মসজিদ গলিতে বসবাস করেন। তরিকুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট। ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে।

স্থানীয়দের বরাত দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, ভিকটিম তরিকুল ইসলামের মেয়ের বিয়ের দাওয়াত না দেওয়ায় একই এলাকার লাল্টুর ছেলে ইয়ামিন তার সঙ্গে কথা কাটাকাটি করে। একপর্যায়ে ইয়ামিন কুড়াল দিয়ে তরিকুল ইসলামের মাথা ও মুখে এলোপাতাড়ি কোপ দেয়। এর পরপরই সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তরিকুল ইসলামকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। যশোর জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি ফারুক আহমেদ বলেন, “এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে মামলা রুজু করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT