1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১০২ বার দেখা হয়েছে
বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা চিকিৎসাধীন অবস্থায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে মৃত্যুবরণ করেছেন।

তিনি গত সোমবার নিজ কর্মস্থলে মাইগ্রেনজনিত কারণে অসুস্থবোধ করলে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তিনি ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য ছিলেন।

২০২৫ সালের জানুয়ারি মাসে বাঞ্ছারামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন ফেরদৌস আরা। এর আগে তিনি জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়ার কার্যালয়ে কর্মরত ছিলেন। তার বাবার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায়। তাঁর শ্বশুর বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার খানে বাড়ি এলাকায়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূঁইয়া জানান, ইউএনও স্যার সোমবার অসুস্থবোধ করলে চিকিৎসার জন্য ঢাকায় যান। সেসময় তিনি মাইগ্রেনের ব্যথা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। বুধবার সকাল ৭টায় তিনি মৃত্যুবরণ করেন।

তাঁর পরিবার থেকে জানানো হয়েছে, ফেরদৌস আরাকে শ্বশুরবাড়ি দাউদকান্দিতে দাফন করা হবে। পারিবারিক জীবনে তিনি এক কন্যা সন্তানের জননী ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT