1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
দুই স্পিডবোটের সংঘর্ষে নারী নিহত - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

দুই স্পিডবোটের সংঘর্ষে নারী নিহত

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৮৫ বার দেখা হয়েছে

কক্সবাজার প্রতিনিধি || কক্সবাজার-মহেশখালী নৌরুটে দুই স্পিডবোটের সংঘর্ষে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় পানিতে ভাসমান অবস্থায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বাঁকখালী নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর বয়স আনুমানিক ৫০ বছর।

কক্সবাজার-মহেশখালী নৌরুট স্পিডবোট চালক সমিতির সভাপতি মো. দিদারুল ইসলাম জানান, দুপুরে মহেশখালীর গেরকঘাটা ঘাট থেকে যাত্রী নিয়ে দুটি স্পিডবোট কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসে। বাঁকখালী নদীর মোহনা এলাকায় পৌঁছালে একটি স্পিডবোটের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় পেছন দিক থেকে আসা অপর স্পিডবোট সেটিকে সঙ্গে ধাক্কা দিলে উভয় স্পিডবোট উল্টে যায় এবং যাত্রীরা নদীতে পড়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অন্যান্য স্পিডবোট ও ট্রলারের সহায়তায় পানিতে ভাসমান অবস্থায় এক নারীকে মুমূর্ষু অবস্থায় এবং ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার ওই নারীকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, নিহত নারীর নাম ও পরিচয় এখনো জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT