1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
খুলনায় শফিকুর রহমানের জনসভা শুরু - দৈনিক প্রথম ডাক
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

খুলনায় শফিকুর রহমানের জনসভা শুরু

খুলনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৩৭৩ বার দেখা হয়েছে
জনসভায় যোগ দিতে খুলনায় পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

খুলনা প্রতিনিধি || খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি জনসভা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি)। দুপুর ২টায় পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়।

এর আগে, দুপুর দেড়টার দিকে ডা. শফিকুর রহমান সাতক্ষীরা থেকে হেলিকপ্টার যোগে খুলনায় এসে পৌঁছান। বেলা সাড়ে ৩টার দিকে তিনি নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন।

এদিকে, খণ্ড খণ্ড মিছিল নিয়ে সার্কিট হাউজ মাঠে জনসভা স্থলে আসতে শুরু করেছেন ১১ দলের নেতাকর্মীরা। জনসভা ঘিরে কোনো ধরনের অপ্রীতকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জনসভার মঞ্চসহ পুরো এলাকাকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

জনসভায় বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসাইন এবং কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি খুলনা অঞ্চল পরিচালক ও সাতক্ষীরা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।

জনসভায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, মহানগরী আমির ও খুলনা-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT