1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
তারেক রহমানের সমাবেশ: মিছিলে মুখরিত ময়মনসিংহ নগরী - দৈনিক প্রথম ডাক
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
বিমানে কারিগরি ত্রুটির কারণে রোম থেকে ঢাকাগামী ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন গোপালগঞ্জে পাঁচ দিনে আ.লীগের ২০০ নেতাকর্মীর পদত্যাগ না.গঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধদের মধ্যে শিশু মারুফের মৃত্যু যুবদল নেতার ছুরিকাঘাতে আহত শিবিরকর্মীর ৪৮ দিন পর মৃত্যু তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনা সদস্য হাফিজুর বাড়ির আন্ডারগ্রাউন্ডে চোরাই গরু, যুবদলকর্মী আটক একটানে উঠে এলো ২ হাজার ২০০ ইলিশ, সাড়ে ৪৮ লাখে বিক্রি জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ক্যাফে আমাজনের ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন

তারেক রহমানের সমাবেশ: মিছিলে মুখরিত ময়মনসিংহ নগরী

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ২৮৪ বার দেখা হয়েছে
ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে তারেক রহমানের সমাবেশে যোগ দিতে যাওয়া শ্রমিক দলের একটি মিছিল।

ময়মনসিংহ প্রতিনিধি || বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে ময়মনসিংহ। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে একেক করে সমাবেশস্থল ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে জড়ো হতে শুরু করেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর আড়াই টায় এই মাঠে নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশে বক্তব্য দেবেন তিনি।

আজ বেলা ১২টার পর থেকে নগরের বিভিন্ন অলিগলি থেকে মিছিল নিয়ে বের হন বিএনপির নেতারা। সাড়ে ১২টার দিকে সার্কিট হাউস মাঠে প্রবেশ করে আনন্দমোহন সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতারা। পাশাপাশি শ্রমিক দল, জাতীয়তাবাদী আইনজীবী ফেরাম, যুবলদল, ওলামা দল, মহিলা দলের নেতাকর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। ময়মনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও জেলা থেকেও নেতাকর্মীরা আসছেন।

মহিলা দলের মিছিলে খালেদা জিয়ার বেশে এক কিশোরী

আনন্দমোহন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হুজ্জাতুল ইসলাম মুন বলেন, “স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায় করে গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করে যাওয়া তারেক রহমানকে ময়মনসিংহের মাটিতে স্বাগত জানাচ্ছি। তারেক রহমানের হাত ধরে এগিয়ে যাবে এ দেশের উন্নয়ন। ফিরে আসবে মানুষের প্রত্যাশীত গণতন্ত্র।”

মহিলা দলের নেতৃত্বে নগরীর নতুন বাজার থেকে একটি মিছিল সার্কিট হাউস মাঠে প্রবেশ করে।

ময়মনসিংহ-৪ (সদর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ বলেন, “বিভিন্ন ইউনিট দুপুর ১২টার পর থেকেই সার্কিট হাউজ মাঠে মিছিল নিয়ে আসতে শুরু করেছে। সমাবেশ জন সমুদ্রে রূপান্তরিত হবে। সমাবেশ থেকে তারেক রহমান ভোট চাইবেন সাধারণ মানুষের কাছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT