1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
না ভোটের পক্ষে প্রচার মানেই দেশের বিপক্ষে অবস্থান: মামুনুল হক - দৈনিক প্রথম ডাক
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

না ভোটের পক্ষে প্রচার মানেই দেশের বিপক্ষে অবস্থান: মামুনুল হক

সিলেট প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৩৩৪ বার দেখা হয়েছে
মঙ্গলবার দুপুরে সিলেট-৬ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিনের সমর্থনে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক

সিলেট প্রতিনিধি ||বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, “যারা ‘না’ ভোটের পক্ষে প্রচার চালাবে, মানুষ বুঝে নেবে, তারা বাংলাদেশের বিপক্ষে এবং ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে। আগামী দিনে কেউ যেন দেশের বিপক্ষে দাঁড়াতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সিলেট-৬ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিনের সমর্থনে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকালে হেলিকপ্টারে করে গোলাপগঞ্জে পৌঁছান মাওলানা মামুনুল হক।

মামুনুল হক বলেন, “আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মাবলম্বীকে নিয়ে ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। এই দেশে আর ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সংখ্যাগুরুদের অত্যাচার ও জুলুম চলবে না। ১১ দলীয় জোট নির্বাচনে বিজয়ী হলে কোনো মেহনতি মানুষের ওপর খবরদারি থাকবে না, কোনো ব্যবসা কিংবা ঘর নির্মাণের জন্য চাঁদা দিতে হবে না।”

তিনি বলেন, “আমাদের আগামীর বাংলাদেশ হবে স্বপ্নের, সোনার ও ইনসাফের বাংলাদেশ। দেশপ্রেমিক ও ইসলামপ্রেমিক দলগুলোর সমন্বয়ে এই নির্বাচনি ঐক্য গড়ে তোলা হয়েছে। এই জোট বিজয়ী হলে কোনো একক দল বা নেতার নয়, বিজয় হবে বাংলার ১৮ কোটি মানুষের, বিজয় হবে বাংলাদেশপন্থার।”

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রসঙ্গ টেনে মামুনুল হক বলেন, “এত শহীদের আত্মত্যাগের পরও যদি আমরা দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে না পারি, যদি আবার চাঁদাবাজ ও জুলুমবাজদের হাতে দেশ তুলে দিই, তাহলে আমরা গাদ্দার জাতি হিসেবে প্রমাণিত হবো। শহীদদের রক্ত বৃথা যাবে।”

তিনি আরো বলেন, “মানুষ সব দল ও নেতাকে দেখে ফেলেছে। চাঁদাবাজি ও গুণ্ডামির রাজনীতিতে তারা বিরক্ত। এবার মানুষ ইসলামপন্থিদের বাংলাদেশ দেখতে চায়। আগামীতে যারা চাঁদাবাজি বা সন্ত্রাসের রাজনীতি করতে আসবে, রাজপথে তাদের প্রতিহত করা হবে।”

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, “সিলেট-৬ আসনের সঙ্গে তার নির্বাচনি এলাকা ঢাকা-১৩ আসনের একটি সাংগঠনিক সংযোগ রয়েছে। সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির হিসেবে ঢাকা-১৩ আসনেরও দায়িত্বে আছেন।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT