1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
৮ ঘণ্টা পর ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::

৮ ঘণ্টা পর ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৫৭ বার দেখা হয়েছে
লাইনচ্যুত ট্রেন উদ্ধারের কার্যক্রম চালান রেলওয়ের কর্মীরা।

কিশোরগঞ্জ প্রতিনিধি || কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনের কাছে ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনচ্যুত হওয়া ঢাকা মেইল-২ ট্রেনটি উদ্ধার হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে ট্রেনটি উদ্ধার হয়। ফলে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, সোমবার (২৬ জানুয়ারি) মধ্যরাত ৩টার দিকে ভৈরব বাজার জংশন ছাড়ার পর ট্রেনটি লাইনচ্যুত হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ট্রেনটির বগি লাইনচ্যুত হওয়ার ফলে আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. ইউসুফ জানান, রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি রাত ২টা ৫৫ মিনিটে ভৈরব বাজার জংশনে পৌঁছায়। এরপর কেবিন মাস্টারের কাছ থেকে সামনে অগ্রসর হওয়ার সংকেত পায়। জংশন থেকে প্রায় ১৫০ মিটার অগ্রসর হওয়ার পর ইঞ্জিনের পরের চতুর্থ বগিটি লাইনচ্যুত হয়। এতে স্টেশনের আপ ও ডাউন উভয় লাইন বন্ধ হয়ে যায়।

তিনি জানান, দুর্ঘটনার পরপরই লাইন থেকে ট্রেন সরানোর কাজ শুরু করা সম্ভব হয়নি। সকালে আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। সকাল ১১টার দিকে ট্রেনটি উদ্ধার হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT