1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
এনভয় টেক্সটাইলসের করপোরেট পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

এনভয় টেক্সটাইলসের করপোরেট পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেডের করপোরেট পরিচালক পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।

বুধবার (২৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এনভয় টেক্সটাইলস লিমিটেডের কর্পোরেট পরিচালক এপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। কোম্পানিটি এনভয় টেক্সটাইলসের ২ লাখ ২২ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।

ডিএসইর পাবলিক মার্কেটে থেকে এই করপোরেট পরিচালক শেয়ার ক্রয় করেছে। এর আগে গত বছরের ৩০ ডিসেম্বর এনভয় টেক্সটাইলস লিমিটেডের করপোরেট পরিচালক ২ লাখ ২২ হাজার শেয়ার ক্রয় করার আগ্রহ প্রকাশ করেন।

এনভয় টেক্সটাইলস লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১২ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৬৭ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা। সেহিসেবে মোট শেয়ার সংখ্যা ১৬ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার ৭৬৭টি। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের কাছে ৬৫.১৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১.৮৪, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.১২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১২.৮৬ শতাংশ শেয়ার রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT