1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
খুলনায় খালেদা জিয়াকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনী - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

খুলনায় খালেদা জিয়াকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনী

খুলনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৩৫৬ বার দেখা হয়েছে
খুলনা নগরীর শহীদ হাদিস পার্কে বেগম খালেদা জিয়ার পারিবারিক ও রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্বের শতাধিক স্থিরচিত্র প্রদর্শন করা হচ্ছে।

খুলনা প্রতিনিধি || সাধারণ গৃহবধূ থেকে রাজনীতির জটিল মঞ্চে পা রেখে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সংগ্রামী পথ চলা আর কর্মজীবনের ওপর মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে খুলনা নগরীর শহীদ হাদিস পার্কে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকা এ প্রদর্শনীর আয়োজন করেছে। বুধবার (২৮ জানুয়ারি) পর্যন্ত চলবে এ প্রদর্শনী।

অনুষ্ঠানে প্রয়াত বেগম খালেদা জিয়ার পারিবারিক ও রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্বের শতাধিক স্থিরচিত্র প্রদর্শন করা হচ্ছে। এছাড়াও, পার্কের মুক্তমঞ্চে তার জীবন নিয়ে নির্মিত বিশেষ ভিডিও ডকুমেন্টারি (প্রামান্যচিত্র) দেখানো হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাবেক উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মানসিক স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক সম্পাদক রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী, বগুড়া মিডিয়া এন্ড কালচারাল সোসাইটি ঢাকার সভাপতি মারুফ রহমান ও সাধারণ সম্পাদক সুজন মাহমুদ। প্রদর্শনী বুধবার শেষ হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT