1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
‘ভোটের মাঠে গোলকিপার নেই, স্ট্রাইকার অনেক’ - দৈনিক প্রথম ডাক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

‘ভোটের মাঠে গোলকিপার নেই, স্ট্রাইকার অনেক’

বরিশাল প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২৯৭ বার দেখা হয়েছে
চাঁদপাশা ও লাকুটিয়া এলাকায় গোলাম কিবরিয়া টিপুর পক্ষে তাপসের গণসংযোগ।

বরিশাল প্রতিনিধি || নির্বাচনি মাঠে গোলকিপার নেই কিন্তু স্ট্রাইকার অনেক উল্লেখ করে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির বরিশাল বিভাগের অতিরিক্ত মহাসচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বলেছেন, ‘‘নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে বরিশাল থেকে অন্তত দুটি আসনে জাতীয় পার্টির প্রার্থীরা বিজয়ী হবেন। তবে বাস্তবতা হলো, আমরা এখনো প্রকৃত অর্থে লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না।’’

বুধবার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ও লাকুটিয়া এলাকায় কারাবন্দী গোলাম কিবরিয়া টিপুর পক্ষে গণসংযোগকালে সাংবাদিকদের এসব কথা বলেন তাপস। এ সময় অন্যান্যদের মধ্যে গোলাম কিবরিয়া টিপুর কন্যা হাবিবা কিবরিয়াসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

তাপস অভিযোগ করে বলেন, ‘‘বরিশাল-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী ও দলের প্রেসিডিয়াম সদস্য আলহাজ গোলাম কিবরিয়া টিপু বর্তমানে কারাবন্দী। তিনি এই আসনে তিনবারের নির্বাচিত সংসদ সদস্য হলেও তাকে পরিকল্পিতভাবে নির্বাচনি মাঠের বাইরে রাখতে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত তার বিরুদ্ধে ১৩টি মামলা দেওয়া হয়েছে।’’

‘‘একটি মামলায় জামিন পেলে সাথে সাথে আরেকটি মামলায় তাকে আসামি করা হচ্ছে। নতুন নতুন মামলায় অজ্ঞাত ও সন্দেহভাজন আসামি দেখিয়ে তাকে কারাগারে আটকে রাখা হয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, আমাদের নির্বাচনি মাঠে গোলকিপার নেই কিন্তু স্ট্রাইকার অনেক।’’

তিনি আরও বলেন, ‘‘গোলাম কিবরিয়া টিপুর এই এলাকায় ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এ আসনের প্রায় প্রতিটি ঘরে তার ভোট রয়েছে। জনগণের সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, যা প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ।’’

হাবিবা কিবরিয়া জনগণের কাছে তার বাবার মুক্তি ও ন্যায়বিচারের জন্য ভোট প্রার্থনা করে বলেন, ‘‘আমার বাবা জনগণের ভোটে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আজ তিনি কারাবন্দী কিন্তু জনগণের ভালোবাসা ও সমর্থনই আমাদের শক্তি।’’

জনসংযোগকালে জাতীয় পার্টির নেতাকর্মীরা অভিযোগ করেন, নির্বাচনের পরিবেশ এখনো পুরোপুরি সমান নয় এবং বিরোধী প্রার্থীদের হয়রানির মাধ্যমে মাঠ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।

উল্লেখ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ছয়টি আসনের মধ্যে বরিশাল-২, বরিশাল-৩ ও বরিশাল-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT