1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ঝালকাঠিতে বুদ্ধিপ্রতিবন্ধী অন্তঃসত্ত্বাকে ধর্ষণের অভিযোগে আটক চার - দৈনিক প্রথম ডাক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

ঝালকাঠিতে বুদ্ধিপ্রতিবন্ধী অন্তঃসত্ত্বাকে ধর্ষণের অভিযোগে আটক চার

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৪১ বার দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি || ঝালকাঠির রাজাপুরে সাত মাসের বুদ্ধিপ্রতিবন্ধী গর্ভবতী নারীকে ধর্ষণের অভিযোগে চার তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া চারজন হলেন, রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর এলাকার মৃত মোকছেদ আলী সিকদারের ছেলে মো. রাসেল সিকদার (২৩), মো. জাকির হোসেন খানের ছেলে মো. রাহাত হোসেন খান (১৯), আব্দুল হক ব্যাপারীর ছেলে মো. জহির রায়হান ব্যাপারী (২০) এবং মো. বেল্লাল হোসেন হাওলাদারের ছেলে মো. সাগর হোসেন হাওলাদার (২০)।

মামলার বিবরণের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ২২ বছর বয়সি বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূকে কয়েক তরুণ জোরপূর্বক বাড়ির উঠান থেকে তুলে নেয়। কাছেই আরেকটি পরিত্যক্ত বাড়ির পেছনে নিয়ে তাকে ধর্ষণ করে তারা।

পুলিশ আরো জানায়, ভিকটিম সাত মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছে তার পরিবার। এই ঘটনায় তার স্বামী বুধবার বিকেলে রাজাপুর থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে স্থানীয় চারজনকে ধরা হয়েছে।

রাজাপুর থানার ওসি মো. নজরুল ইসলাম বুধবার (২৮ জানুয়ারি) রাতে বলেন, এঘটনায় একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। ওই নারীকে ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। মেডিকেল প্রতিবেদনের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

গ্রেপ্তার চার তরুণকে আদালতে পাঠানো হয়েছে, জানান ওসি নজরুল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT