1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বিছানায় পড়ে ছিল স্বামীর লাশ, সন্ধান মিলছে না স্ত্রীর - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

বিছানায় পড়ে ছিল স্বামীর লাশ, সন্ধান মিলছে না স্ত্রীর

বরগুনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৭২ বার দেখা হয়েছে
বামনা থানা, বরগুনা

বরগুনা প্রতিনিধি || বরগুনার বামনায় সাইফুল ইসলাম (২৫) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার অযোধ্যা এলাকার একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

সাইফুল ইসলাম একই উপজেলার স্বপন হাওলাদারের ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রি ছিলেন। ঘটনার পর থেকে তার স্ত্রী সুমাইয়া বেগম (১৯) নিখোঁজ রয়েছেন।

নিহতের মা খাদিজা বেগম জানান, অযোধ্যা এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন সাইফুল। সকালে স্বামী-স্ত্রীর সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরে গিয়ে দেখেন, বিছানায় সাইফুলের লাশ পড়ে আছে।

বামনা থানার ওসি ফারুক খান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাইফুলকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে তার স্ত্রী নিখোঁজ; তার মোবাইলে ব্যবহৃত নম্বরও বন্ধ। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT