1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবিতে একজনের মৃত্যু - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবিতে একজনের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৫৭ বার দেখা হয়েছে
মইয়ার হাওরে নৌকাডুবির ঘটনায় একজনের মরদেহ উদ্ধার হলেও তিনজন নিখোঁজ রয়েছেন।

সুনামগঞ্জ প্রতিনিধি || সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কীর্তন অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরে ডিঙ্গি নৌকাডুবে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা যৌথভাবে চেষ্টা করছেন।

শনিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে অরুণ দেবনাথের মরদেহ উদ্ধার হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (৩১ জুলাই) রাত ৮টার দিকে জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার ১১ জন নৌকাযোগে পার্শ্ববর্তী ভরাউট এলাকায় একটি কীর্তন অনুষ্ঠানে অংশ নিতে যান। অনুষ্ঠান শেষে মধ্যরাত সাড়ে ৩টার দিকে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বালুচর এলাকায় তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা ১০ জনের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অরুণ দেবনাথ (৪৫), অধির দেবনাথ (৫০), হেমেন্দ্র দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ (৫২) নিখোঁজ হন।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা নৌকা নিয়ে নিখোঁজদের খোঁজ শুরু করেন। শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। বেলা ১১টার দিকে স্থানীয়রা অরুণ দেবনাথের মরদেহ উদ্ধার করেন। অধির দেবনাথ, হেমেন্দ্র দেবনাথ ও সতীন্দ্র দেবনাথ এখনো নিখোঁজ রয়েছেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন বলেন, “ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। প্রশাসনের পক্ষ থেকেও সার্বিক সহযোগিতা করা হচ্ছে।”

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, কীর্তন অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় চারজন নিখোঁজ হন। শনিবার বেলা ১১টার দিকে অরুণ দেবনাথের মরদেহ উদ্ধার হয়েছে। বাকি তিনজনকে উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT