1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
জেলের জালে ২৬ কেজির ভোল মাছ, বিক্রি ৩৫ হাজারে - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

জেলের জালে ২৬ কেজির ভোল মাছ, বিক্রি ৩৫ হাজারে

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার দেখা হয়েছে

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে রহিম মাঝি নামে এক জেলের জালে ২৬ কেজি ওজনের একটি সামুদ্রিক ভোল মাছ ধরা পড়েছে।

শনিবার (১ আগস্ট) সকালে মাছটি আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়। এ সময় মাছটি এক নজর দেখতে স্থানীয় জেলে, ব্যবসায়ী ও সাধারণ মানুষ ভিড় করেন। পরে মাছটি নিলামের মাধ্যমে মিজানুর রহমান নামের এক আড়তদার ৩৫ হাজার টাকায় কিনে নেন।

এর দুই দিন আগে বঙ্গোপসাগরের সোনার চর এলাকায় অন্যান্য মাছের সঙ্গে ভোল মাছটি ধরা পড়ে।

জেলে রহিম মাঝি বলেন, এমবি সিফাত নামের একটি ট্রলার নিয়ে তারা সাগরে মাছ ধরতে যান। দুই দিন আগে বঙ্গোপসাগরের সোনারচর এলাকায় জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে ভোল মাছটিও ধরা পরে।

আড়তদার মো. মিজানুর রহমান বলেন, মাছটির ওজন ২৬ কেজি। আকার বড় এবং মান ভালো হওয়ায় ৩৫ হাজার টাকায় কিনেছি। এটি ঢাকার একটি পাইকারি বাজারে পাঠানো হবে। বড় আকারের ভোল মাছের চাহিদা সব সময়ই বেশি।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ভোল মাছ উচ্চমানের প্রোটিন ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ হওয়ায় এর পুষ্টিগুণ অনেক এবং দেশের বিভিন্ন অঞ্চলে এর ব্যাপক চাহিদা রয়েছে। বঙ্গোপসাগরের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সামুদ্রিক মাছ। সাধারণত বড় আকারের ভোল মাছ খুব বেশি ধরা পড়ে না। ২৬ কেজি ওজনের ভোল মাছ ধরা পড়া নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য ঘটনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT