1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল ব্যবসায়ীর অর্ধগলিত লাশ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল ব্যবসায়ীর অর্ধগলিত লাশ

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৫৮ বার দেখা হয়েছে
কুমারখালী থানা

কুষ্টিয়া প্রতিনিধি || কুষ্টিয়ার কুমারখালীতে হাবিবুল্লাহ (৪০) নামের এক ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার পান্টি গোলাবাড়ি বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হাবিবুল্লাহ ওই এলাকার আব্দুল হামিদ বিশ্বাসের ছেলে ও ফার্নিচার ব্যবসায়ী ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, গত বুধবার থেকে হাবিবুল্লাহ নিখোঁজ ছিলেন। তার ব্যবহৃত মোবাইল খোলা থাকলেও তিনি কল রিসিভ করছিলেন না। বুধবার দোকানঘর থেকে বের হওয়া দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তার অর্ধগলিত মরদেহের সন্ধান মেলে।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, হাবিবুল্লাহর অনেক টাকা ঋণ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরেই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT