1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাই নিহতের অভিযোগ - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাই নিহতের অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৫৪ বার দেখা হয়েছে
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি || কুষ্টিয়ার মিরপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাসুয়ার (বড় দা বিশেষ) কোপে নুর ইসলাম (৪৭) নামে আপন বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুর ইসলামের মৃত্যু হয়।

নিহত নুর ইসলাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা বহলবাড়ীয়ার ঠাকুরপাড়া এলাকার মৃত ওহাব মন্ডলের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যা ৭টার দিকে নুর ইসলাম ও তার আপন ছোট ভাই হেলাল (৪৩) এর মধ্যে বাকবিতণ্ডা বাধে। এসময় হেলাল ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে বড় ভাই নুর ইসলামকে কুপিয়ে মারাত্বকভাবে জখম করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় হেলালকে আটক করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT