1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বগুড়ায় জঙ্গল থেকে অস্ত্র-মাদকসহ ৩ যুবক আটক - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

বগুড়ায় জঙ্গল থেকে অস্ত্র-মাদকসহ ৩ যুবক আটক

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৯৫ বার দেখা হয়েছে
বগুড়ার জঙ্গলে ডিবির অভিযানে গ্রেপ্তার রকি ও রাকিব

বগুড়া প্রতিনিধি || বগুড়ায় মাদক ও অস্ত্রসহ একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে‌ছে ডি‌বি পু‌লিশ। শনিবার (১ আগস্ট) রাত ১০টায় ডিবি পুলিশের তিনটি দল সদর উপজেলার বাঘোপাড়া এলাকায় করতোয়া নদীর পাড়সংলগ্ন একটি জঙ্গলে অভিযান চালি‌য়ে তা‌দের গ্রেপ্তার ক‌রে।

গ্রেপ্তারকৃতরা হলেন রকি ও রাকিব। তাদের সঙ্গে গ্রেপ্তার হওয়া অপর একজন কিশোর হওয়ায় তার পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশ জানায়, করতোয়া নদীর পাড়সংলগ্ন দুর্গম জঙ্গলে তাবু টাঙিয়ে আস্তানা গড়ে তুলেছিল চক্রটি। অভিযান শুরুর পর চক্রের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও তিনজনকে আটক করতে সক্ষম হন ডিবির সদস্যরা। পরে তাদের কাছ থেকে একটি রিভলবার, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, ইয়াবা, নগদ অর্থ ও কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, চক্রটির সদস্যদের কর্মকাণ্ডে এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছিল। বিশেষ করে রকির বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ থাকায় অনেকেই প্রকাশ্যে কথা বলতে সাহস পেতেন না।

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইকবাল বাহার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি রিভলবার, দেশীয় অস্ত্র, ইয়াবা, নগদ টাকা ও কয়েকটি মোবাইল ফোন। গ্রেপ্তার রকি একটি সন্ত্রাসী চক্রের প্রধান এবং রাকিব ওই চক্রের দ্বিতীয় নেতৃত্বে ছিল। তাদের বিরুদ্ধে ছিনতাই, অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

তিনি আরো বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, পাঁচ থেকে ছয় সদস্যের এই চক্র নির্জন জঙ্গলে আস্তানা গড়ে মাদক ব্যবসার পাশাপাশি অপহরণ করে মুক্তিপণ আদায়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে তথ্য পাওয়া গেছে।

ডিবির এই কর্মকর্তা আরো বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT