1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন

হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন

হবিগঞ্জ প্রতিনিধি || হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ আসামি জামিন পেয়েছেন।

রবিবার (২ আগস্ট) বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। শুনানি শেষে আদালত তাদের অস্থায়ী জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী কুতুবউদ্দিন জুয়েল বলেন, “আসামিরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তাদের সবাইকে অস্থায়ী জামিন দিয়েছেন।”

জামিন পাওয়া অন্যরা হলেন- বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান রিয়াজ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আসিফুল ইসলাম, মোজাক্কির হোসেন ইমন, এমএইচ নশিমুল, আল সাইমন, মাহফুজ চৌধুরী, ইশতিয়াক রহমান, শেখ সাব্বির, নাজমুল হোসেন ও রক্সি ইসলাম।

গত মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পথসভা শেষে সার্কিট হাউসে ফেরার পথে সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির নেতাদের গাড়িবহরে হামলা চালানো হয় অভিযোগ। এ ঘটনায় এনসিপির পক্ষ থেকে ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরো ১০০ জনকে আসামি করে মামলা করা হয়।

অন্যদিকে একই ঘটনায় সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে ছাত্রদলের পক্ষ থেকে পাল্টা মামলার আবেদন করা হয়েছে। তবে, রবিবার পর্যন্ত সেটি মামলা হিসেবে রেকর্ড হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT