1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
এফবিসিসিআইর নতুন প্রশাসক ফজলুল হক - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

এফবিসিসিআইর নতুন প্রশাসক ফজলুল হক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে
ফজলুল হক

নিজস্ব প্রতিবেদক || দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সংগঠনটির সাবেক সহসভাপতি ফজলুল হক।

দায়িত্ব নেওয়ার পর তিনি ১২০ দিনের নির্ধারিত সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের অঙ্গীকার ব্যক্ত করেন।

রবিবার (২ আগস্ট) এফবিসিসিআই কার্যালয়ে দায়িত্ব গ্রহণের পর সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি সভায় মিলিত হন ফজলুল হক। এ সময় তিনি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

এর আগে গত ২৬ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ফজলুল হককে এফবিসিসিআইর প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি সর্বোচ্চ ১২০ দিনের মধ্যে সংগঠনটির নির্বাচন সম্পন্ন করবেন এবং নবনির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

পরিচিতি সভায় এফবিসিসিআইর মহাসচিব মো. আলমগীর প্রশাসককে সচিবালয়ের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, নির্বাচন আয়োজনের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। একইসঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, বাণিজ্য সহজীকরণ এবং নীতিগত সহায়তায় সংগঠনের কার্যক্রমও অব্যাহত থাকবে।

ফজলুল হক এর আগে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর সভাপতির দায়িত্ব পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT