1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মাদারীপুরে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মা খুন - দৈনিক প্রথম ডাক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

মাদারীপুরে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মা খুন

মাদারীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১২১ বার দেখা হয়েছে
মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল

মাদারীপুর প্রতিনিধি || মাদারীপুরে মানসিক ভারসাম্যহীন ছেলের হামলায় বিউটি বেগম (৫৭) নামের এক বৃদ্ধা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

রবিবার (২ আগস্ট) দুপুরে মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

এর আগে, শনিবার রাতে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। বিউটি বেগম ওই এলাকার আলী মাতুব্বরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রাতে করিম মাতুব্বর তার মায়ের কাছে ভাত চান। এ সময় বিউটি বেগম ঘরের দরজার নিচ দিয়ে একটি প্লেটে ভাত দেন। এতে ক্ষিপ্ত হয়ে করিম মাতুব্বর গালিগালাজ শুরু করেন এবং দরজার নিচ দিয়ে মায়ের হাত টেনে ধরেন। একপর্যায়ে বিউটি বেগমের মাথা দরজায় আঘাত লাগে। পরে করিম ঘরের ভেতরে প্রবেশ করে তাকে ধাক্কা দিলে দেয়ালের সঙ্গে মাথার পেছনে আঘাত লাগে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, করিম মাতুব্বর দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন।

শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) হাসান বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত করিম মাতুব্বর পলাতক। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT