1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ১ ব্যক্তি নিহত - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ১ ব্যক্তি নিহত

ঢামেক প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

ঢামেক প্রতিনিধি || রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোহাম্মদ সোলায়মান দেওয়ান (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি পেশায় স্টিলের আলমারির মিস্ত্রি ছিলেন।

শনিবার (১ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টার দিকে শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সোলায়মান দেওয়ানের বাড়ি মুন্সিগঞ্জের সদর উপজেলার নয়াগাঁও পূর্বপাড়া মিরসরাই গ্রামে। তার বাবার নাম আব্দুল মজিদ দেওয়ান।

নিহত সোলায়মান দেওয়ানের শ্যালক লিটন মিয়া জানান, সোলায়মান প্রতিবেশী রোগীকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করে গ্রামের বাড়িতে ফিরছিলেন। তখন শনির আখড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় বেপরোয়াগতিতে কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনেরা খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

তিনি আরও জানান, দুর্ঘটনা ঘটিয়ে কাভার্ড ভ্যানের চালক ও হেলপার পালিয়ে যায়। পরে কাভার্ড ভ্যানটি যাত্রাবাড়ী থানা পুলিশ হেফাজতে নিয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT