1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সুনামগঞ্জে নৌকাডুবি: ৪ জনের মরদেহ উদ্ধার - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

সুনামগঞ্জে নৌকাডুবি: ৪ জনের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৯৯ বার দেখা হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি || সুনামগঞ্জের জগন্নাথপুরে কীর্তন শেষে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২ আগস্ট) সকালে উপজেলার মইয়ার হাওরের রুয়ারকারা এলাকা থেকে দুই জনের ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

উদ্ধার হওয়া মরদেহ দুটি হলো জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর গ্রামের মৃত জগিন্দ্র দেব নাথের ছেলে হেমেন্দ্র দেব নাথের (৩৫) এবং মৃত অনিল দেব নাথের ছেলে অধীর দেবনাথের (৩৫)।

এর আগে, শনিবার একই ঘটনায় আরো দুজনের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। তারা হলেন, একই গ্রামের মৃত সুবল দেব নাথের ছেলে সত্যেন্দ্র নাথ সতী (৬৫) এবং মৃত অনিল দেব নাথের ছেলে অরুণ দেবনাথ (৪৫)।

জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত শুক্রবার রাতে পূর্ব ভবানীপুর গ্রামের নয়জন একটি নৌকায় পাশের ভরাউট এলাকায় কীর্তন করতে যান। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ৩টার দিকে ফেরার পথে মইয়ার হাওরের বালুচর এলাকায় নৌকাটি ডুবে যায়।

নৌকায় থাকা নয়জনের মধ্যে পাঁচজন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন চারজন। শনিবার সুনামগঞ্জ ও সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। এ সময় দুজনের মরদেহ উদ্ধার করা হয়। রবিবার সকালে স্থানীয়দের সহায়তায় উদ্ধার হয় বাকি দুই জনের মরদেহ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT