1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশির গোড়ালি বিচ্ছিন্ন - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশির গোড়ালি বিচ্ছিন্ন

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৯৪ বার দেখা হয়েছে
মাইন বিস্ফোরণে বদি আলমের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।

কক্সবাজার প্রতিনিধি || কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তসংলগ্ন নাফ নদীর শূন্যরেখার ওপারে মিয়ানমার অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আহত বদি আলম (৪২) উখিয়ার পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জুমেরছড়া এলাকার সোনা মিয়ার ছেলে।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয় বদি আলম এবং দুই থেকে তিনজন বালুখালী সীমান্তসংলগ্ন নাফ নদীতে মাছ ধরতে যায়। একপর্যায়ে তারা শূন্যরেখার ওপারে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করলে সেখানে পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হয়।

তিনি জানান, বিস্ফোরণে বদি আলমের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের ডান পাশে গুরুতর আঘাত লাগে। পরে সঙ্গে থাকা ব্যক্তিরা তাকে উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

গত ২৮ জুলাই বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে আব্দুল করিম (৪০) নামে আরও এক বাংলাদেশি আহত হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT