1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
পর্তুগালে ওষুধ রপ্তানি করেছে রেনাটা - দৈনিক প্রথম ডাক
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
অসুস্থ ইলিয়াস কাঞ্চনের সঙ্গে আলমগীরের ২ ঘণ্টা আগস্টের প্রথম পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার রিয়ালের পাশাপাশি রদ্রিকে চাচ্ছে চিরপ্রতিদ্বন্দী বার্সেলোনা জেন-জি বিক্ষোভের পর তরুণ প্রজন্মের মন জয় করতে ইনস্টাগ্রামে মোদি জনগণের দাবি বাস্তবায়নে ব্যর্থ হলে আন্দোলনের পর আন্দোলন: বিরোধীদলীয় নেতা ইরান যুদ্ধ শেষ করতে সব পথ খোলা রাখবে যুক্তরাষ্ট্র: ভ্যান্স বেঁচে আছি ভালো আছি, এটাই সবচেয়ে বড় কথা: মৌসুমী মৌ রেকর্ড বেতনে রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস দাবানলে ইতালিতে ৭০ হাজার হেক্টর ছাই, গৃহহীন ৩ লাখের বেশি ইউরোপীয় স্বর্ণ খাতকে বৈধ ও জবাবদিহিমূলক শিল্পে রূপান্তরের উদ্যোগ

পর্তুগালে ওষুধ রপ্তানি করেছে রেনাটা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে
রেনাটা লিমিটেড

নিজস্ব প্রতিবেদক || শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেনাটা লিমিটেড ইউরোপের বাজারে নিজেদের অবস্থান আরো মজবুত করতে পর্তুগালে প্রথম ওষুধের চালান রপ্তানি করেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, পর্তুগালে যেসব ওষুধ রপ্তানি করেছে রেনাটা সেগুলো ইউরোপীয় ইউনিয়ন অনুমোদিত। যেসব ওষুধ পাঠানো হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে- অ্যামান্টাডিন ১০০ মিগ্রা ক্যাপসুল। যা ইউ-জিএমপি অনুমোদিত রাজেন্দ্রপুর জেনারেল ফ্যাক্টরিতে তৈরি। এছাড়া ফ্লুড্রোকর্টিসন ০.১ মিগ্রা ও ক্যাবারগোলিন ০.৫ মিগ্রা ট্যাবলেট। এই ওষুধগুলো ইউ-জিএমপি অনুমোদিত মিরপুরের পোটেন্ট ফ্যাক্টরিতে তৈরি।

নিজেদের ব্যবসা আন্তর্জাতিক বাজারে সম্প্রসারনের যে পরিকল্পনা রেনাটা নিয়েছে, পর্তুগালে এই ওষুধ পাঠানো তারই একটি অংশ।

শেয়াবাজারে ১৯৭৯ সালে তালিকাভুক্ত হয় রেনাটা। কোম্পানিটি ‘এ’ক্যাটাগরিতে অবস্থান করছে। রেনাটার অনুমোদিত মূলধন ২৮৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১১৪ কোটি ৬৯ লাখ টাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT