1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
শিশু ফাহিমা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড - দৈনিক প্রথম ডাক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

শিশু ফাহিমা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

সিলেট প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৩৬ বার দেখা হয়েছে
আদালত থেকে কারাগারে নেওয়া হচ্ছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জাকির হোসেনকে

সিলেট প্রতিনিধি || সিলেটের চাঞ্চল্যকর শিশু ফাহিমা আক্তার হত্যা মামলায় প্রধান আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। মামলার দুই আসামিকে খালাস দিয়েছেন বিচারক।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সিলেট মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু উবায়দা মামলার রায় ঘোষণা করেন।

সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটার (পিপি) বদরুল ইসলাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

মামলার রায়ে জয়নাল অবেদিন ও মো. আবুল কালামকে খালাস দেওয়া হয়েছে।

পিপি বদরুল ইসলাম চৌধুরী বলেন, “মামলার প্রধান আসামি ছিলেন জাকির হোসেন। দ্বিতীয় ও তৃতীয় আসামি ছিলেন তার দুই ভাই জয়নাল অবেদিন ও মো. আবুল কালাম। মামলার রায়ে বিচারক জাকির হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।”

তিনি বলেন, “মামলায় জাকির হোসেনের দুই ভাইয়ের সম্পৃক্ততা না পাওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন।”

গত ৭ মে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামে প্রতিবেশী জাকির হোসেন সিগারেট আনতে পাঠানোর অজুহাতে চার বছরের শিশু ফাহিমাকে ঘরে আটকে ধর্ষণ করেন। এসময় শিশুটি অজ্ঞান হয়ে পড়লে গলা টিপে হত্যা করা হয় তাকে। পরে ধরা পড়ার ভয়ে ফাহিমাকে সুটকেসে করে দুদিন নিজ ঘরে লুকিয়ে রাখার পর বাদাঘাট এলাকার একটি ডোবায় ফেলে দেন। এ ঘটনায় ৮ মে জালালাবাদ থানায় হত্যা মামলা হয়।

গ্রেপ্তারের পর জাকির হোসেন পুলিশের কাছে অপরাধ স্বীকার করেন। ঘটনার ৩৩ দিন পর জাকির ও তার দুই ভাইকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। পরবর্তীতে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে গত ১ জুলাই থেকে মামলার বিচারকাজ শুরু হয়। প্রায় এক মাসের বিচার প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার রায় ঘোষণা করেন বিচারক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT