1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
পঞ্চগড় পৌর আ.লীগের সভাপতি তারিক গ্রেপ্তার - দৈনিক প্রথম ডাক
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
বিমানে কারিগরি ত্রুটির কারণে রোম থেকে ঢাকাগামী ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন গোপালগঞ্জে পাঁচ দিনে আ.লীগের ২০০ নেতাকর্মীর পদত্যাগ না.গঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধদের মধ্যে শিশু মারুফের মৃত্যু যুবদল নেতার ছুরিকাঘাতে আহত শিবিরকর্মীর ৪৮ দিন পর মৃত্যু তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনা সদস্য হাফিজুর বাড়ির আন্ডারগ্রাউন্ডে চোরাই গরু, যুবদলকর্মী আটক একটানে উঠে এলো ২ হাজার ২০০ ইলিশ, সাড়ে ৪৮ লাখে বিক্রি জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ক্যাফে আমাজনের ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন

পঞ্চগড় পৌর আ.লীগের সভাপতি তারিক গ্রেপ্তার

পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে
কাজী আল তারিক।

পঞ্চগড় প্রতিনিধি || পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি ও একাধিক মামলার আসামি মো. কাজী আল তারিককে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশে বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এর আগে, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে দিনাজপুরের বিরামপুর থেকে তাকে গ্রেপ্তার করে পঞ্চগড় সদর থানা ও জেলা ডিবি পুলিশ।

গ্রেপ্তার কাজী আল তারিক পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সদস্য এবং পঞ্চগড় সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি পৌর শহরের রামের ডাঙ্গা এলাকার কাজী শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, কাজী আল তারেকের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একাধিক মামলা রয়েছে। সেসব মামলায় তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে বলে জানিয়েছে। মামলার পর থেকে তাকে গ্রেপ্তার করার জন্য পুলিশ অভিযান চালিয়ে আসছিল। একপর্যায়ে তার অবস্থান দিনাজপুরের বিরামপুরে নিশ্চিত হলে পঞ্চগড় সদর থানা ও ডিবি পুলিশের সদস্যরা বিরামপুর থানা পুলিশের সহায়তায় সেখানে অভিযান চালায়। পরে তাকে গ্রেপ্তার করে পঞ্চগড়ে নিয়ে আসা হয়।

পঞ্চগড় সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কাজী আল তারিককে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলাগুলো তদন্তাধীন রয়েছে। তদন্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT