1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
বিমানে কারিগরি ত্রুটির কারণে রোম থেকে ঢাকাগামী ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন গোপালগঞ্জে পাঁচ দিনে আ.লীগের ২০০ নেতাকর্মীর পদত্যাগ না.গঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধদের মধ্যে শিশু মারুফের মৃত্যু যুবদল নেতার ছুরিকাঘাতে আহত শিবিরকর্মীর ৪৮ দিন পর মৃত্যু তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনা সদস্য হাফিজুর বাড়ির আন্ডারগ্রাউন্ডে চোরাই গরু, যুবদলকর্মী আটক একটানে উঠে এলো ২ হাজার ২০০ ইলিশ, সাড়ে ৪৮ লাখে বিক্রি জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ক্যাফে আমাজনের ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল

ঠাকুরগাঁও প্রতিনিধি || ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। শনিবার (৮ আগস্ট) দুপুরে সদর উপজেলার ভেলাজান নেংড়ির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেংড়ির হাট এলাকার মৃত দেবারু ইসলামের ছেলে আবুল হোসেন (৪৮) ও বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও জিয়াহাট এলাকার মো. দেলওয়ার হোসেনের ছেলে অর্ণব ইসলাম (১৩)। গুরুতর আহতের নাম নিরব ইসলাম (১৬)। সে ঠাকুরগাঁও সদর উপজেলার চামেস্বরী এলাকার নুর আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিরব ইসলাম মোটরসাইকেল চালিয়ে মামাতো ভাই অর্ণবকে সঙ্গে নিয়ে ঠাকুরগাঁও শহর অভিমুখে যাচ্ছিল। এ সময় স্থানীয় বাসিন্দা আবুল হোসেন রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। অতিরিক্ত গতিতে ছুটে আসা মোটরসাইকেলটি তাকে ধাক্কা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে অর্ণব মারা যায়। আহতাবস্থায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পথে পথচারী আবুল মারা যান।

ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক লিখন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT