1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
‘আপনি আমার পিতার মতো’, মিঠুনের অসুস্থতায় দেবের আবেগঘন পোস্ট - দৈনিক প্রথম ডাক
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
বিমানে কারিগরি ত্রুটির কারণে রোম থেকে ঢাকাগামী ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন গোপালগঞ্জে পাঁচ দিনে আ.লীগের ২০০ নেতাকর্মীর পদত্যাগ না.গঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধদের মধ্যে শিশু মারুফের মৃত্যু যুবদল নেতার ছুরিকাঘাতে আহত শিবিরকর্মীর ৪৮ দিন পর মৃত্যু তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনা সদস্য হাফিজুর বাড়ির আন্ডারগ্রাউন্ডে চোরাই গরু, যুবদলকর্মী আটক একটানে উঠে এলো ২ হাজার ২০০ ইলিশ, সাড়ে ৪৮ লাখে বিক্রি জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ক্যাফে আমাজনের ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন

‘আপনি আমার পিতার মতো’, মিঠুনের অসুস্থতায় দেবের আবেগঘন পোস্ট

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে
হাসপাতালে মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেবের দেখা করার মুহূরর্ত। ছবি: দেবের ফেইজবুক পেইজ থেকে নেওয়া।

বিনোদন ডেস্ক || অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। প্রবীণ এই অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করে আবেগঘন পোস্ট দিয়েছেন টালিউড অভিনেতা দেব।

শুক্রবার (৭ আগস্ট) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মিঠুন চক্রবর্তীর সঙ্গে একটি ছবি পোস্ট করে দেব লেখেন, “আপনি আমার কাছে সবসময়ই একজন পিতার মতো ছিলেন। আপনার সুস্বাস্থ্য, সুখ এবং আপনি যা প্রাপ্য তা সবই কামনা করছি।”

দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মিঠুন। হাসপাতাল সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুদিন আগে শারীরিকভাবে অস্বস্তি বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) তার ডান হাতে সফল অস্ত্রোপচার হয়েছে। এর আগেও তার ডান হাতে অস্ত্রোপচার হয়েছিল।

অস্ত্রোপচারের পর মিঠুনের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। অভিজ্ঞ একটি মেডিকেল টিম তার শারীরিক অবস্থার ওপর নিয়মিত নজর রাখছে। তবে, ঠিক কী কারণে তার হাতে ফের অস্ত্রোপচার করতে হয়েছে, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

মিঠুনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে গতকাল বেলা সাড়ে ১১টার পর হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

‘ডিসকো ড্যান্সার’খ্যাত মিঠুন চক্রবর্তী টালিউড ও বলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান জনপ্রিয়। অভিনয়ের পাশাপাশি একসময় রাজনীতিতেও যুক্ত হন তিনি। ‘সারদা কাণ্ডের’ পর রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়লেও ২০২১ সালের ৭ মার্চ বিজেপিতে যোগ দিয়ে আবারো আলোচনায় আসেন এই অভিনেতা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT