1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নাটোরের সড়কে ঝরল ২ প্রাণ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

নাটোরের সড়কে ঝরল ২ প্রাণ

নাটোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে
দুর্ঘটনার কারণে সড়কের একপাশে যানজট সৃষ্টি হয়

নাটোর প্রতিনিধি || নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ও টেম্পুতে থাকা দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন ।

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান এ তথ্য জানান। নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ শনিবার সকালে ঢাকা থেকে একটি যাত্রীবাহী বাস নাটোরের দিকে যাচ্ছিল। নয়াবাজার এলাকায় বাসটি শ্যালো মেশিনচালিত গরুবাহী টেম্পুকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT