1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সাবিলা নূরের নতুন চমক ‘ফাইসা গেছি’ - দৈনিক প্রথম ডাক
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
বিমানে কারিগরি ত্রুটির কারণে রোম থেকে ঢাকাগামী ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন গোপালগঞ্জে পাঁচ দিনে আ.লীগের ২০০ নেতাকর্মীর পদত্যাগ না.গঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধদের মধ্যে শিশু মারুফের মৃত্যু যুবদল নেতার ছুরিকাঘাতে আহত শিবিরকর্মীর ৪৮ দিন পর মৃত্যু তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনা সদস্য হাফিজুর বাড়ির আন্ডারগ্রাউন্ডে চোরাই গরু, যুবদলকর্মী আটক একটানে উঠে এলো ২ হাজার ২০০ ইলিশ, সাড়ে ৪৮ লাখে বিক্রি জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ক্যাফে আমাজনের ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন

সাবিলা নূরের নতুন চমক ‘ফাইসা গেছি’

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে
সাবিলা নূর

বিনোদন প্রতিবেদক || ছোটপর্দা থেকে বড়পর্দা, এরপর ওটিটিতে নতুন অভিজ্ঞতা নিয়ে হাজির হচ্ছেন সাবিলা নূর। কমেডি ঘরানার ফ্ল্যাশ ফিকশন ‘ফাইসা গেছি’ নিয়ে আগামী ২০ আগস্ট আসছেন তিনি।

মাহমুদুর রহমান হিমির পরিচালনায় নির্মিত ‘ফাইসা গেছি’র গল্প আবর্তিত হয়েছে একজন রাইডশেয়ার চালকের জীবনে ঘটে যাওয়া বিচিত্র কিছু ঘটনাকে ঘিরে। হাস্যরসের আবহে গল্প এগোলেও এতে উঠে এসেছে সুযোগ, লোভ ও অপরাধবোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়। সাবিলা নূরের সঙ্গে এতে অভিনয় করেছেন দিব্য জ্যোতি। আরো রয়েছেন আরফান মৃধা শিবলু ও করভী মিজান। আলফা-আই ও চরকির যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে কনটেন্টটি।

নতুন কাজ নিয়ে উচ্ছ্বসিত সাবিলা নূর। নিজের চরিত্র ও গল্পের বৈচিত্র্য প্রসঙ্গে তিনি বলেন, “আমি সবসময় চেষ্টা করি এক কাজের সঙ্গে আরেক কাজের যেন মিল না থাকে। ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’ আমার জন্য একেবারেই ভিন্ন অভিজ্ঞতা। কমেডি ঘরানার গল্পে কাজ করতে দারুণ লেগেছে। আশা করি দর্শকরাও কাজটি উপভোগ করবেন।”

অভিনয়ের দীর্ঘ পথচলায় একের পর এক মাধ্যমে কাজ করলেও নিজের শিকড়কে ভুলে যাননি সাবিলা। নাটক থেকেই তার অভিনয়জীবনের শুরু। এরপর ওটিটি এবং সবশেষে সিনেমায় নিজের জায়গা তৈরি করেছেন তিনি।

এ প্রসঙ্গে সাবিলা বলেন, “আমি নাটক থেকে উঠে এসেছি। এটাই আমার শিকড়। এরপর ওটিটিতে বেশ কিছু কাজ করেছি। সেগুলো দর্শক ভালোভাবে নিয়েছেন। তারপর সিনেমায় এসেছি। এখানেও দর্শক আমাকে দারুণভাবে গ্রহণ করেছেন।”

তিনটি মাধ্যমেই কাজের অভিজ্ঞতা থাকলেও প্রতিটির প্রস্তুতি যে আলাদা, সেটিও মনে করেন এই অভিনেত্রী। তার ভাষায়, “নাটক, ওটিটি ও সিনেমা—এই তিনটি প্ল্যাটফর্মের প্রস্তুতি তিন রকম। সিনেমার জন্য দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিতে হয়। তাই সবসময় নাটক বা ওটিটিতে কাজ করা সম্ভব হয় না। আমার মূল পরিচয় একজন অভিনয়শিল্পী। তাই সব মাধ্যমেই অভিনয় করে যেতে চাই।”

কাজের ব্যস্ততা, দীর্ঘ শুটিং কিংবা নতুন নতুন চ্যালেঞ্জের মধ্যেও পরিবারের সমর্থন তাকে মানসিকভাবে শক্ত রাখে বলে জানান সাবিলা। পেশাগত জীবনের নানা ব্যস্ততার মধ্যে পরিবারের মানুষের পাশে থাকা তার জন্য গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT