1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
এসএসসির ফল : ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, উত্তীর্ণ হয়নি ৩৮ শতাংশ শিক্ষার্থী - দৈনিক প্রথম ডাক
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

এসএসসির ফল : ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, উত্তীর্ণ হয়নি ৩৮ শতাংশ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে
বোর্ডে টানানো শিটে নিজেদের এসএসসির ফলাফল দেখছেন কয়েকজন শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক || এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বড় ধরনের পতন দেখা দিয়েছে। ২০২৬ সালের পরীক্ষায় পাসের হার নেমে দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশে। যা গত ১৯ বছরের ফলাফল পর্যালোচনায় সর্বনিম্ন। অর্থাৎ, এ বছর পরীক্ষায় অংশ নেওয়া প্রতি ১০০ শিক্ষার্থীর মধ্যে প্রায় ৩৮ জনই উত্তীর্ণ হতে পারেনি।

সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশ করেন।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। গত বছর, অর্থাৎ ২০২৫ সালে এই হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। সব বোর্ড মিলিয়ে এবারের ৬২ দশমিক ২৫ শতাংশ পাসের হারই ফলাফলের সবচেয়ে উল্লেখযোগ্য দিক।

গতবছর ২০২৫ সালে সার্বিক পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যা তখন গত ১৮ বছরের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন হিসেবে বিবেচিত হয়েছিল। মাত্র এক বছরের ব্যবধানে সেই অবস্থানও বদলে গেছে। এবার পাসের হার কমেছে আরো ৬ দশমিক ২০ শতাংশ।

গত এক যুগের বেশি সময়ের ফলাফল বিশ্লেষণ করলে এসএসসি ও সমমান পরীক্ষার পাসের হারে ধারাবাহিক ওঠানামার চিত্র পাওয়া যায়। ২০১৪ সালে পাসের হার ছিল ৯১ দশমিক ৩৪ শতাংশ। পরের বছর ২০১৫ সালে তা কমে হয় ৮৭ দশমিক ০৪ শতাংশ। ২০১৬ সালে সামান্য বেড়ে ৮৮ দশমিক ২৯ শতাংশ হলেও ২০১৭ সালে আবার বড় পতন ঘটে; ওই বছর পাসের হার দাঁড়ায় ৮০ দশমিক ৩৫ শতাংশে। ২০১৮ সালে পাসের হার আরো কমে ৭৭ দশমিক ৭৭ শতাংশে নেমে আসে। ২০১৯ সালে পরিস্থিতির কিছুটা উন্নতি হয় এবং পাসের হার দাঁড়ায় ৮২ দশমিক ২০ শতাংশে।

২০২০ সালেও প্রায় একই ধারা বজায় থাকে; ওই বছর পাসের হার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ। তবে ২০২১ সালের ফল ছিল ব্যতিক্রমী।

করোনাভাইরাস মহামারির কারণে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হয়। এর প্রভাবে ওই বছর পাসের হার বেড়ে রেকর্ড ৯৩ দশমিক ৫৮ শতাংশে পৌঁছে যায়। সাম্প্রতিক সময়ের মধ্যে এটিই ছিল সর্বোচ্চ পাসের হার। ২০২২ সালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর পাসের হার আবার কমে ৮৭ দশমিক ৪৪ শতাংশে নেমে আসে। ২০২৩ সালে আরো কমে দাঁড়ায় ৮০ দশমিক ৩৯ শতাংশে। ২০২৪ সালে পূর্ণ নম্বর ও পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা নেওয়ার পর পাসের হার সামান্য বেড়ে ৮৩ দশমিক ০৪ শতাংশ হয়।

এরপর ২০২৫ সালে ফলাফলে বড় ধরনের পতন ঘটে। ওই বছর সার্বিক পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশে নেমে যায়। ২০২৪ সালের ৮৩ দশমিক ০৪ শতাংশের তুলনায় এক বছরের ব্যবধানে পাসের হার কমে যায় ১৪ দশমিক ৫৯ শতাংশ। সেই পতন থামেনি ২০২৬ সালেও। এবার পাসের হার আরো কমে হয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। অর্থাৎ, মাত্র দুই বছরের ব্যবধানে ২০২৪ সালের তুলনায় পাসের হার কমেছে ২০ দশমিক ৭৯ শতাংশ।

২০১৪ সালের ৯১ দশমিক ৩৪ শতাংশ পাসের হারের সঙ্গে তুলনা করলে দেখা যায়, ২০২৬ সালে পাসের হার কমেছে ২৯ দশমিক ০৯ শতাংশে

দীর্ঘমেয়াদি ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০১৪ সালের পর থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার আর স্থায়ীভাবে ৯০ শতাংশের ওপরে থাকেনি। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা পতনের পর ২০১৯ ও ২০২০ সালে কিছুটা স্থিতিশীলতা আসে।

এরপর করোনাকালীন বিশেষ ব্যবস্থায় ২০২১ সালে পাসের হার অস্বাভাবিকভাবে বেড়ে গেলেও পরবর্তী সময়ে তা আবার নিম্নমুখী হয়। বিশেষ করে ২০২৪ সালের পর পাসের হার কমার গতি আরো স্পষ্ট হয়েছে। ২০২৪ সালে ৮৩ দশমিক ০৪ শতাংশ থেকে ২০২৫ সালে ৬৮ দশমিক ৪৫ শতাংশ এবং সর্বশেষ ২০২৬ সালে তা নেমে এসেছে ৬২ দশমিক ২৫ শতাংশে। ফলে এবারের এসএসসি ও সমমানের ফলাফল গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হারের রেকর্ড তৈরি করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT