1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নিউজিল্যান্ডে ওষুধ-পাটপণ্য রপ্তানি করতে বাংলাদেশের নতুন উদ্যোগ - দৈনিক প্রথম ডাক
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

নিউজিল্যান্ডে ওষুধ-পাটপণ্য রপ্তানি করতে বাংলাদেশের নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বিস্তৃত করতে তৈরী পোশাক ছাড়া ওষুধ, তথ্য প্রযুক্তি, পাট, চামড়া ও টেকসই বস্ত্র রপ্তানির সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে কৃষি প্রযুক্তি, দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ, কোল্ড-চেইন, নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব প্রযুক্তিতে নিউজিল্যান্ডের বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করছে বাংলাদেশ।

এ লক্ষ্যে ১০ আগস্ট নিউজিল্যান্ড ট্রেড অ্যান্ড এন্টারপ্রাইজের (NZTE) সঙ্গে বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল। বৈঠকে দুই দেশের বাণিজ্যকে আরো ভারসাম্যপূর্ণ ও বহুমুখী করার পাশাপাশি ব্যবসায়িক সংযোগ বাড়ানোর বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন যুগ্ম সচিব (এফটিএ) মো. ফিরোজ উদ্দিন আহমেদ ও উপ-সচিব (এফটিএ) ফারহানা ইসলাম। NZTE-এর মার্কেট ম্যানেজার (দক্ষিণ-পূর্ব ও পূর্ব এশিয়া) র‍্যাচেল ম্যাকগাকিয়ানের সঙ্গে বৈঠক করেন তারা।

বৈঠকে জানানো হয়, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে বর্তমানে বছরে প্রায় ৪৫০ মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য রয়েছে। এর মধ্যে নিউজিল্যান্ড থেকে বাংলাদেশের আমদানিতে দুগ্ধজাত ও ধাতব পণ্যের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।

অন্যদিকে, নিউজিল্যান্ডে বাংলাদেশের রপ্তানি প্রায় ১৪৭ মিলিয়ন ডলার। এই রপ্তানির বড় অংশই তৈরী পোশাকনির্ভর। ফলে, বিদ্যমান বাণিজ্য সম্পর্ককে আরো ভারসাম্যপূর্ণ করতে অ-পোশাক খাতে রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।

এ ক্ষেত্রে নিউজিল্যান্ডের বাজারে বাংলাদেশের ওষুধ, পরিবেশবান্ধব পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, টেকসই বস্ত্র ও তথ্য প্রযুক্তি সেবা প্রবেশের সম্ভাবনা তুলে ধরা হয়।

বৈঠকে বাংলাদেশের ওষুধশিল্পের সক্ষমতার বিষয়টিও তুলে ধরা হয়। আন্তর্জাতিক মানের উৎপাদন ব্যবস্থা ও বিভিন্ন সনদের আওতায় দেশের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো কার্যক্রম পরিচালনা করছে বলে জানানো হয়।

বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, এই সক্ষমতাকে কাজে লাগিয়ে নিউজিল্যান্ডের বাজারে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন জেনেরিক ওষুধ ও ভ্যাকসিন সরবরাহের সুযোগ তৈরি হতে পারে।

পাশাপাশি পাটজাত পরিবেশবান্ধব পণ্য, চামড়া ও টেকসই বস্ত্রের মতো পণ্যের ক্ষেত্রে নিউজিল্যান্ডের বাজারে নতুন ক্রেতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতকে দুই দেশের বাণিজ্য সম্পর্কের নতুন ক্ষেত্র হিসেবে তুলে ধরা হয়েছে বৈঠকে। বাংলাদেশের ৬ লাখ ৫০ হাজারের বেশি প্রযুক্তি পেশাজীবীর দক্ষ জনশক্তির বিষয়টি উল্লেখ করে নিউজিল্যান্ডের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়। বিশেষ করে, সফটওয়্যার, ফিনটেক ও ডিজিটাল সেবা খাতে দুই দেশের প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যবসায়িক সংযোগ তৈরির সুযোগ রয়েছে বলে জানানো হয়।

রপ্তানি বাড়ানোর পাশাপাশি নিউজিল্যান্ডের কোম্পানিগুলোকে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে।

দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ, বিশেষায়িত পুষ্টিপণ্য, কোল্ড-চেইন লজিস্টিকস, কৃষি-প্রযুক্তি, উন্নত উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব প্রযুক্তিকে সম্ভাবনাময় বিনিয়োগ খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন সুবিধা রয়েছে। এসব সুবিধা কাজে লাগিয়ে নিউজিল্যান্ডের কোম্পানিগুলো বাংলাদেশে উৎপাদন ও ব্যবসা গড়ে তুলে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তর বাজারেও প্রবেশের সুযোগ নিতে পারে।

B2B বৈঠক ও বিজনেস কাউন্সিল গঠনের প্রস্তাব
বৈঠকে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ককে বাস্তব রূপ দিতে কয়েকটি তাৎক্ষণিক পদক্ষেপের প্রস্তাব দেওয়া হয়। এর মধ্যে NZTE-এর দক্ষিণ-পূর্ব ও পূর্ব এশিয়া দলের সঙ্গে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (BIDA) সরাসরি যোগাযোগ স্থাপনের বিষয়টি রয়েছে।

এছাড়া, বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল, আইটি ও চামড়া খাতের রপ্তানিকারকদের সঙ্গে নিউজিল্যান্ডের সম্ভাব্য ক্রেতাদের ভার্চুয়াল B2B বৈঠকের আয়োজনের প্রস্তাব করা হয়েছে।

দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরো কার্যকর করতে নিউজিল্যান্ডের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে বিজনেস কাউন্সিল প্রতিষ্ঠা এবং বাণিজ্য মেলা আয়োজন ও অংশগ্রহণের বিষয়েও আলোচনা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT