1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মগবাজারে লরির ধাক্কায় নিহত ২ - দৈনিক প্রথম ডাক
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
রাঙামাটির মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা প্রধানমন্ত্রীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ শিক্ষার্থীর সবার জিপিএ-৫ অর্জন অত্যাচারীর পথে হাঁটলে দিল্লিতে যেতে হবে: জামায়াত আমির নিউজিল্যান্ডে ওষুধ-পাটপণ্য রপ্তানি করতে বাংলাদেশের নতুন উদ্যোগ এসএসসির ফল : ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, উত্তীর্ণ হয়নি ৩৮ শতাংশ শিক্ষার্থী যোগ্যতম মূল্যায়নের নতুন যুগে এসএসসির ফল: মাহদী আমিন এসএসসিতে পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্নে মাদ্রাসা তিন আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন স্থগিত জ্বালানি খাত সিন্ডিকেটের হাতে দেওয়ার চক্রান্ত রুখে দেওয়ার হুঁশিয়ারি এনসিপির ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট

মগবাজারে লরির ধাক্কায় নিহত ২

ঢামেক প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

ঢামেক প্রতিনিধি || রাজধানীর রমনার মগবাজার গ্র্যান্ড শপিং কমপ্লেক্সের (ওয়্যারলেস গেট) সামনে বেপরোয়া একটি লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী জামান আহমেদ (৪২) ও রিয়াদ হোসেন (২২) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোহাম্মদ রিপন (৪০) নামে এক পথচারী আহত হয়েছেন।

রবিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে তারা দুর্ঘটনার শিকার হন। পথচারীরা আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মধ্যরাত পৌনে ১টার দিকে দুইজনকে মৃত ঘোষণা করেন।

নিহতদের বাড়ি নড়াইল সদর উপজেলার মধুরগাতি ফকির পাড়া গ্রামে। নিহত জামান একই গ্রামের ইলিয়াস ফকিরের ছেরে। রিয়াদ হোসেনের বাবার নাম লিয়াকত ফকির।

আহত পথচারী রিপনের বাড়ি মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার গলতলী গ্রাম। বর্তমানে লালবাগের ইসলামাবাগ ঈদগাহ মাঠ সংলগ্ন ৭০/২৭ বাসায় বসবাস করেন। তার বাবার নাম মৃত মোতালেব সরদার।

দুর্ঘটনা কবলিতদের হাসপাতালে নিয়ে আসা পথচারী হারুন অর রশিদ ও মোহাম্মদ আনোয়ার জানান, মগবাজার গ্র্যান্ড শপিং কমপ্লেক্সের সামনে বেপরোয়া গতির লরিটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানসহ কয়েকটি গাড়িকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী জামান, রিয়াদ ও এক পথচারী রিপন গুরুতর আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক জামান ও রিয়াদকে মৃত বলে জানান।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। আহত পথচারী রিপন চিকিৎসাধীন। সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত আছেন।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT