1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৫৭০০ জন - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৫৭০০ জন

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৯৩ বার দেখা হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি || ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবারের ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫৭ দশমিক ৩৯ শতাংশ। বোর্ডটিতে মোট ৬০ হাজার ২৭৪ জন পরীক্ষার্থী পাস করেছে। এ বছর ময়মনসিংহ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৭০০ জন শিক্ষার্থী।

সোমবার (১০ আগস্ট) সকাল দশটায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এনামুল হক।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের তথ্যানুযায়ী, চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিল ১ লাখ ৯ হাজার ৬১৩ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৫ হাজার ২৮ জন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৫৩ হাজার ৮৭৭ জন এবং ছাত্রী ৫১ হাজার ১৫১ জন।

ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে। ২৮ হাজার ৩৭২ জন ছাত্র পাস করেছে, তাদের পাসের হার ৫২ দশমিক ৬৬ শতাংশ। অন্যদিকে ৩১ হাজার ৯০২ জন ছাত্রী পাস করেছে, ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৩৭ শতাংশ।

এবার ময়মনসিংহ বোর্ডে পাসের হারের পাশাপাশি জিপিএ-৫ অর্জনেও ছাত্রীরা এগিয়ে রয়েছে। মোট ৫ হাজার ৭০০ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ২ হাজার ৬২১ জন ছাত্র এবং ৩ হাজার ৭৯ জন ছাত্রী।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৮৮টি কেন্দ্রে। পরীক্ষায় অংশ নেয় বোর্ডের আওতাধীন ১ হাজার ৩৪৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT