নওগাঁ প্রতিনিধি || সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় আগুন লেগে নওগাঁর আত্রাই উপজেলার সাতজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে প্রশাসন। দেশটির রিয়াদের মানফুয়া এলাকায় অবস্থিত কারখানাটিতে কাজ করার সময় দুর্ঘটনার শিকার হন তারা।
রবিবার (৯ আগস্ট) তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।
নিহতদের মধ্যে উপজেলার গন্ডগোহালী গ্রামের চারজন, বিষা গ্রামের দুইজন ও পারকাসুন্দা গ্রামের একজন রয়েছেন। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ইউএনও জানান, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সৌদি আরবে গিয়ে সোফা তৈরির কারখানায় কাজ করছিলেন নিহতরা। রবিবার দুপুরে কারখানায় আগুন লেগে তাদের মৃত্যু হয়। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।