1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
৩১২ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার কেউ পাস করেনি - দৈনিক প্রথম ডাক
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

৩১২ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার কেউ পাস করেনি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এবারো বড় ধাক্কা খেয়েছে দেশের কিছু শিক্ষাপ্রতিষ্ঠান। চলতি বছর ৩১২টি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। অর্থাৎ এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া প্রত্যেক শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে।

অন্যদিকে বিপরীত চিত্রও রয়েছে। দেশের ৬৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছে। ফলে একই ফলাফলে একদিকে যেমন সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি হয়েছে, অন্যদিকে শতভাগ অকৃতকার্যের তালিকায় উঠে এসেছে শত শত প্রতিষ্ঠান।

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এ চিত্র পাওয়া গেছে।

চলতি বছর মোট ৩০ হাজার ৪০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬৬৯টি প্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। বিপরীতে ৩১২টি প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।

গত বছরের তুলনায় এবার পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ২০২৫ সালে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯৮৪টি। এক বছরের ব্যবধানে তা কমে ৬৬৯টিতে নেমেছে। অর্থাৎ শতভাগ পাস করা প্রতিষ্ঠান কমেছে ৩১৫টি।

অন্যদিকে গত বছর শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৩৪টি। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৩১২টিতে। অর্থাৎ এক বছরে এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ১৭৮টি।

এবার ১১টি শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। অর্থাৎ সামগ্রিক ফলাফলেও এবার বড় পতন হয়েছে। এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। ফলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও কমেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT