1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
খাগড়াছড়িতে রারাব ড্যাম কেটে দিয়েছে দুবৃর্ত্তরা - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

খাগড়াছড়িতে রারাব ড্যাম কেটে দিয়েছে দুবৃর্ত্তরা

খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৭০ বার দেখা হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি || খাগড়াছড়ির পানছড়ি শান্তিপুর এলাকায় শুকনা মৌসুমে অর্থাৎ বোরো ও রবি শস্য চাষের জন্য নির্মিত রাবার ড্যামটি কেটে দিয়েছে দৃর্বত্তরা। এতে আগামী রোবো ও রবি শস্য চাষে বিপাকে পড়তে পারেন পানছড়ির হাজারও কৃষক। তাদের দাবি, আগামী বোরো ও রবি শস্য চাষের আগে রাবার ড্যামটি যেন সংস্কার বা ঠিক করে দেওয়া হয়।

শুকনো মৌসুমে চেঙ্গী নদীর পানির প্রবাহ যাওয়ার কারণে কৃষকদের চাষের সুবিধার জন্য সরকার খাগড়াছড়ির পানছড়ি শান্তিপুর এলাকায় ২০১৩ সালে রাবার ড্যামটি নির্মাণ করে। রাবার ড্যামটি নির্মাণের পর থেকে পানছড়িতে শুকনা মৌসুম অর্থাৎ বোরো ও রবি শস্য চাষে সুবিধা পাচ্ছেন কৃষকেরা। বেশ কিছুদিন আগে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রাবার ড্যামটির রাবার কেটে দিয়েছে।

পানছড়ি মির্জা টিলা গ্রামের কৃষক রবি জয় চাকমা ও প্রফুল্ল কুমার চাকমা জানান, রাবার ড্যামটি নির্মাণের পর থেকে তারা খুব ভালোভাবে শুকনা মৌসুমে বোরো ও রবি শস্য চাষ করে আসছেন। শুকনো মৌসুমের আগে যেন সরকার এটি মেরামত করে দেয়।

পানছড়ি চেঙ্গী নদী রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি দেবাশীষ চাকমা ও অর্থ সম্পাদক দৃর্বাদল চাকমা বলে, “পানছড়ির রাবার ড্যামটি নির্মাণের পর বোরো ও রবি শস্য চাষে একটি বিশাল ভুমিকা রেখে আসছে। কিন্ত সপ্তাহ খানেক আগে অজ্ঞাতনামারা ড্যামটির রাবার কেটে দিয়েছে। যদি এটি ঠিক করা না হয় তাহলে এই জমি চাষ করা যাবে না।”

৩ নং পানছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মণি চাকমা বলেন, “এটি খুবই দৃঃখজনক ঘটনা, যারা এই কাজটি করেছেন প্রশাসনের উচিত তাদের চিহ্নিত করে আইনের আওয়তায় আনা।”

খাগড়াছড়ি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার রহমান জানান, এটি মেরামত করা সবাই পারে না। স্থানীয়ভাবে করাটাও সহজ না, এ ব্যাপারে বাজেট করে ঢাকায় পাঠানো হবে, বরাদ্দ এলে দ্রুত মেরামত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT