1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
লোকসানে মাইডাস ফাইন্যান্স - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
রাষ্ট্র কাঠামোর সবক্ষেত্র ফ্যাসিবাদমুক্ত করতে হবে: ভারপ্রাপ্ত স্পিকার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী এখন দেয়ার মতো সামর্থ্য আছে কিন্তু ভাইজান নাই: মনিরা মিঠু বন্ধু পাল্টানো যায়, প্রতিবেশী পাল্টানো যায় না: তথ্য উপদেষ্টা ‘কোটা গেছে যেই পথে, কমিটি যাবে সেই পথে’, স্লোগানে ইবি শিক্ষার্থীরা শিক্ষক নিয়োগের নতুন সিদ্ধান্ত বাতিল চায় জাকসু শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাবি ছাত্রশিবিরের বিক্ষোভ বিচ্ছেদ মামলায় কি কি অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী বিজয়ের স্ত্রী? আবারও সরাসরি বিশ্বকাপে ওঠতে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ ট্রাম্পের দাবি, ইনফান্তিনোকে সরানোটা হবে ‘ভয়াবহ ভুল’

লোকসানে মাইডাস ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান মাইডাস ফাইন্যান্স ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। এ সময় কোম্পানিটি বড় ধরনের লোকসানে পড়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২৩ টাকা ৪০ পয়সা। আগের বছর একই সময় লোকসান ছিল ২ টাকা ২৪ পয়সা। বছরের ব্যবধানে বড় ধরনের লোকসানে পড়েছে কোম্পানিটি।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি মাইডাস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ২ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

এদিকে, চলতি হিসাব বছরের জানুয়ারি থেকে জুন,২০২৬ পর্যন্ত সময়ে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ২১ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ২৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ২ টাকা ৯৫ পয়সা।

চলতি হিসাব বছরেরর এপ্রিল থেকে জুন পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১ টাকা ৪৩ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮৩ পয়সা।

গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ২৪ টাকা ৮৭ পয়সা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT