নিজস্ব প্রতিবেদক || শেয়ারবাজারে তালিকাভুক্ত নিউলাইন ক্লোথিংসের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে। বিষয়টি অনুসন্ধান করতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর বাড়ার বিষয়ে কোম্পানির কাছে ব্যাখ্যা চেয়ে নোটিশ দিয়েছে। কিন্তু ডিএসইর নোটিশের কোনো ব্যাখ্যা দেয়নি নিউ লাইন ক্লোথিংস।
বুধবার (১২ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
‘জেড’ ক্যাটাগরিতে থাকা কোম্পানির শেয়ারদর গত ১২ জুলাই থেকে অধিকাংশ সময় বৃদ্ধি পায়। গতকাল কোম্পানির শেয়ার দর ছিল ৭ টাকা ১০ পয়সা। কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক ভাবে বাড়ার কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিকে নোটিশ দেয়। কিন্তু নোটিশের ব্যাখ্যা দেয়নি প্রতিষ্ঠানটি।
নিউ লাইন ক্লোথিংস শেয়ারবাজারে ২০১৯ সালে তালিকাভুক্ত হয়। কোম্পানির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৭৮ কোটি ৫৩ লাখ টাকা।