1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
এসএসসিতে অকৃতকার্য জানার পর নিখোঁজ, ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

এসএসসিতে অকৃতকার্য জানার পর নিখোঁজ, ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৮৪ বার দেখা হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি || এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন জানতে পেরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ এক ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১২ জুলাই) ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের পশ্চিম পঙ্গুয়াই গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সীমা (১৬) ওই গ্রামের বদিউজ্জামান বকুলের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর সীমা ইন্টারনেটে নিজের ফল দেখতে পায়। ফলাফলে ইংরেজিতে অকৃতকার্য হওয়ার বিষয়টি জানতে পেরে সে মানসিকভাবে ভেঙে পড়ে।

ওই দিন দুপুরে কাউকেই কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। স্বজনেরা সম্ভাব্য সব যায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

পরিবারের সদস্যরা জানান, বুধবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে সীমার লাশ ভাসতে দেখেন তার দাদি। খবর পেয়ে তারাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

তারাকান্দা থানার ওসি আ. রাশিদ বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT