1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
রাজধানীতে পেট্রোল পাম্পের টাকা ছিনতাই, যা বলছে ডিবি - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

রাজধানীতে পেট্রোল পাম্পের টাকা ছিনতাই, যা বলছে ডিবি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || রাজধানীর উত্তরায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আসামিদের গ্রেপ্তারে কাজ করছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (১২ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক প্রশ্নের জবাবে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম একথা বলেন।

তিনি বলেন, আমরা সবাই এটা নিয়ে কাজ করছি। আমরা আশাবাদী অচিরেই আসামিদের ধরে ফেলব। ঢাকা মহানগরে যে কয়টা ঘটনা ঘটেছে অলমোস্ট সবগুলোই ডিবি অত্যন্ত সাফল্যের সঙ্গে উদ্ঘাটন করেছে এবং আসামি গ্রেপ্তার হয়েছে। সোয়া কোটি টাকা ছিনতাইয়ের ঘটনাও আমরা উদ্ঘাটন করব এবং যারা অপরাধী তাদের আইনের আওতায় নিয়ে আসব।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত রবিবার (৯ আগস্ট) সকালে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। তিনটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন ব্যক্তি টাকা বহনকারী গাড়িটির গতিরোধ করে। একপর্যায়ে তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পেট্রোল পাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী তাসীন আক্তার। তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বোন, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী খুরশীদ জাহান হকের ছোট ছেলে বলে জানা গেছে।

জানা যায়, ডিএল পেট্রোল পাম্পে প্রতিদিন ৪৫ থেকে ৫০ লাখ টাকা লেনদেন হয়। নিয়ম অনুযায়ী, প্রতিদিনের বিক্রির টাকা সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ব্যাংকে জমা দেওয়ার জন্য নেওয়া হতো। শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় দুদিনের টাকা একসঙ্গে পরবর্তী কর্মদিবস রবিবার ব্যাংকে জমা দেওয়ার জন্য নেওয়া হচ্ছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT