1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
শেরপুরে মধ্যরাতে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

শেরপুরে মধ্যরাতে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক

শেরপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৭৫ বার দেখা হয়েছে
শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলী (ডানে)

শেরপুর প্রতিনিধি || শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলীকে এক নারীসহ নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশে।

মঙ্গলবার (১১ আগস্ট) মধ্যরাত ৩টার দিকে শেরপুর পৌরসভার নবীনগর নয়াপাড়া এলাকার পাসপোর্ট অফিসের তৃতীয় তলার তার বাসভবনে থেকে তাদের হেফাজতে নেয় পুলিশ।

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা এ তথ্য জানিয়েছেন।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় সহকারী পরিচালকের বাসভবনে এক অপরিচিত নারীকে প্রবেশ করতে দেখেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে সন্দেহ হলে স্থানীয়রা ওই নারী ও সহকারী পরিচালককে সেখানে অবস্থান করতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে রুস্তম আলী ও ওই নারীকে নিজেদের হেফাজতে নেয়।

শেরপুর সদর থানার ওসি মো. সোহেল রানা বলেন, “পুলিশ ঘটনাস্থলে যায়। তথ্য যাচাই ও জিজ্ঞাসাবাদের জন্য সহকারী পরিচালক এবং ওই নারীকে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই নারী সহকারী পরিচালক মো. রুস্তম আলীর দূরসম্পর্কের শালী। তার বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর এলাকায়। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT