1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
চাঁদপুরে ব্যবসায়ী হত্যা: ১ ব্যক্তির মৃত্যুদণ্ড - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

চাঁদপুরে ব্যবসায়ী হত্যা: ১ ব্যক্তির মৃত্যুদণ্ড

চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

চাঁদপুর প্রতিনিধি || চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ব্যবসায়ী অমর সরকার হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে রায় দিয়েছেন আদালত। রায়ে হৃদয় সূত্রধরকে মৃত্যুদণ্ড এবং জয় বিশ্বাস অনিককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে উভয় আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কামাল হোসাইন এ রায় দেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হৃদয় সূত্রধর আদালতে উপস্থিত ছিলেন। তবে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি জয় বিশ্বাস অনিক পলাতক রয়েছেন।

মামলার নথি ও বাদীর অভিযোগ থেকে জানা যায়, নিহত অমর ভক্ত ওরফে অমর সরকার চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার সারপাড় এলাকার বাসিন্দা। তিনি নারায়ণপুর বাজারে জুয়েলারি ব্যবসার পাশাপাশি বিকাশ ও নগদের ব্যবসা করতেন। প্রতিদিন ব্যবসা শেষে দোকানের স্বর্ণালংকার ও নগদ টাকা সঙ্গে নিয়ে বাড়ি ফিরতেন।

২০২২ সালের ২১ ফেব্রুয়ারি দিবাগত রাতে অমর সরকার দোকান থেকে বাড়ি ফেরেননি। রাত গভীর হলে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারেন। পরে বাড়ির কাছাকাছি একটি স্থানে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় তাঁর বাবা রবি ভক্ত বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় হত্যা মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, অমর সরকারের ব্যবসাপ্রতিষ্ঠানে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়। তদন্ত শেষে পুলিশ দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। মামলায় রাষ্ট্রপক্ষের ২১ জন আদালতে সাক্ষ্য দেন।

রায়ের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সালমা বলেন, ২১ জন সাক্ষীর সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে আদালত সঠিক রায় দিয়েছেন। তিনি এ রায়ে সন্তোষ প্রকাশ করেন।

আসামিপক্ষে ছিলেন এসডিএলআর শফিকুল ইসলাম ভূঁইয়া ও জহিরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT