1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
একই কবরে চিরনিদ্রায় জোড়া লাগানো শিশু - দৈনিক প্রথম ডাক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

একই কবরে চিরনিদ্রায় জোড়া লাগানো শিশু

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার দেখা হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি || কুষ্টিয়ার দৌলতপুরে বুক থেকে পেট পর্যন্ত জোড়া লাগানো শিশু জয়নব ও উম্মে কুলসুমকে একই কবরে দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে জানাজা শেষে উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুলিয়া এলাকার কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিলগাথুয়া মধ্যপাড়া গ্রামের নাহিদ হাসান ও সানজিদা ইয়াছমিন মুক্তা দম্পতির ঘরে গত ৪ মে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় জয়নব ও উম্মে কুলসুম।

জন্মের পর থেকেই তাদের বুক থেকে পেট পর্যন্ত অবিচ্ছেদ্যভাবে যুক্ত ছিল। জোড়া লাগানো দুই শিশুকে নিয়ে পরিবারটির দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে গত রবিবার বিকেলে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল শিশুদের বাবা নাহিদ হাসানকে ফোন করেন।

তিনি জানান, শিশু দুটির অস্ত্রোপচার, পরবর্তী চিকিৎসা, ফলোআপসহ আনুষঙ্গিক সব খরচ স্বাস্থ্য মন্ত্রণালয় বহন করবে।

সোমবার শিশু দুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তাদের চিকিৎসা শুরু হয়। বুধবার দুপুরের পর হঠাৎ তাদের শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। পরে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT