নিজস্ব প্রতিবেদক || ইউনিটহোল্ডারদের ৯ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রামীণ ওয়ান: স্কিম টু ফান্ড। ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এই লভ্যাংশ ঘোষণা করে ফান্ডের ট্রাস্টি কমিটি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিট প্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ৮২ পয়সা, আগের অর্থবছরে একই সময়ে যা ছিল ৮১ পয়সা। বছরের ব্যবধানে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা ১ পয়সা বেড়েছে।
আজ ফান্ডটির ইউনিট দরে কোনো সার্কিট ব্রেকার থাকবে না। ফান্ডটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
গত ৩০ জুন শেষে বাজারমূল্যে ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১৭ টাকা ৭ পয়সা।