1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
হত্যা মামলার ১৭ বছর পর চার আসামির যাবজ্জীবন - দৈনিক প্রথম ডাক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

হত্যা মামলার ১৭ বছর পর চার আসামির যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৬৪ বার দেখা হয়েছে
রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত দুই আসামিকে আদালত থেকে কারাগারে নিচ্ছে পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি || জমি সংক্রান্ত বিরোধের জেরে সিরাজগঞ্জে তরিকুল ইসলাম হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন দুই আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মামলা দায়েরের ১৭ বছর পর রায় ঘোষণা হলো।

সাজাপ্রাপ্তরা হলেন- রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী গ্রামের আব্দুল মান্নান ও হীরা মিয়া, সলঙ্গা থানার বোয়ালিয়ার চর এলাকার রফিকুল ইসলাম এবং আব্দুল মজিদ। রায় ঘোষণার আগেই আব্দুল মজিদ মারা গেছেন।

সিরাজগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহান শাহ জানান, মামলায় মোট ১৪ আসামির মধ্যে চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৩০ আগস্ট জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাখাওয়াত হোসেনের ছেলে তরিকুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল মন্নাফ বাদী হয়ে ১৪ জনকে আসামি করে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ২০১০ সালের ৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘদিন ধরে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা করেন বিচারক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT