1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বিমান মন্ত্রণালয়ের বিভিন্ন সিন্ডিকেট দূর করার চেষ্টা চলছে : আফরোজা খানম - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

বিমান মন্ত্রণালয়ের বিভিন্ন সিন্ডিকেট দূর করার চেষ্টা চলছে : আফরোজা খানম

মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে
অনুষ্ঠানে আগত অতিথিদের সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা (মাঝে)

মানিকগঞ্জ প্রতিনিধি || বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা জানিয়েছেন, তার মন্ত্রণালয় অত্যন্ত কঠিন ও জটিল। মন্ত্রণালয়ের বিভিন্ন খাতে সিন্ডিকেট রয়েছে উল্লেখ করে তিনি জানান, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে এসব সমস্যা দূর করার চেষ্টা করছেন তিনি।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকায় মুন্নু ক্যাফেটেরিয়া মিলনায়তনে জেলা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কস্ট অ্যাকাউন্ট্যান্টদের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আফরোজা খানম বলেন, “আমি যখন মন্ত্রণালয়ে ঢুকলাম, প্রত্যেকটি সেক্টরে গিয়ে দেখলাম সেখানে বিশাল সম্ভাবনা রয়েছে। এটা কোনো লসের প্রজেক্ট নয়। আমরা যদি সততার সঙ্গে কাজ করি, তাহলে বিমান বাংলাদেশ পৃথিবীর বুকেও নাম ছড়াবে। আমার চেষ্টা সেখানেই।”

তিনি বলেন, “আমি সারাজীবন মন্ত্রণালয়ে থাকব না। তবে, আমি চেষ্টা করছি, যাতে সবাই বলতে পারে- আপা এসেছিলেন, আপা পরিবর্তনের শুরুটা করে দিয়েছেন। এই কথাটা শুনতে পারলেও আমার ভালো লাগবে।”

অনুষ্ঠান আয়োজনে সমন্বয়ে ছিলেন নাভানা লিমিটেডের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা জাহিদুল হক। অনুষ্ঠানে জি. নবী অ্যান্ড কোম্পানির চার্টার্ড অ্যাকাউনট্যান্ট মো. গোলাম নবীর সভাপতিত্বে বক্তব্য দেন এফ সি এ এখলাস উদ্দিন, এফ সি এ ওবায়দুল ইসলাম খান, এফ সি এ মো. কামরুজ্জামান, এস এফ আইএল সিকিউরিটিজ লিমিটেডের প্রিন্সিপাল অফিসার মো. মতিউর রহমান, এফ সি এম এ জসীম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে পর্যটন খাত দেশের অন্যতম সম্ভাবনাময় ক্ষেত্র। বৈশ্বিক ও দেশীয় অর্থনীতিতে স্থিতিশীলতা এবং সরকারের রূপকল্প বাস্তবায়নে এই মন্ত্রণালয়ের অবদান অপরিসীম। একজন গতিশীল নেতা হিসেবে মন্ত্রী আফরোজা খানম রিতা প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের পর্যটনশিল্পকে কার্যকরভাবে তুলে ধরতে সক্ষম হবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT