1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ - দৈনিক প্রথম ডাক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৫৮ বার দেখা হয়েছে
হিলি স্থলবন্দর

দিনাজপুর প্রতিনিধি || ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে, স্বাভাবিক রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার।

শনিবার (১৫ আগস্ট) সকালে এ তথ্য জানিয়েছেন হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম।

তিনি জানান, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আজ শনিবার সকাল থেকে এই বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বন্ধ আছে বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম। রবিবার (১৬ আগস্ট) থেকে আবারো এই বন্দরে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি জাকারিয়া বলেন, হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT