1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সাতক্ষীরায় বিএনপি অফিসে বোমা হামলা, আহত ১ - দৈনিক প্রথম ডাক
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

সাতক্ষীরায় বিএনপি অফিসে বোমা হামলা, আহত ১

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে
কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বোমা হামলা হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি || সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বোমা হামলা হয়েছে। এতে একজন আহত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হামলা করা হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ঢালী, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান হাসু, ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক রমজান আলী বলেন, রাতের কোনো এক সময় বিএনপি কার্যালয় লক্ষ্য করে দুটি বোমা হামলা চালানো হয়। এতে একজন আহত হয়েছে। হামলার ঘটনায় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

তারা জানান, ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি। তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।

খবর পেয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার ও এসআই মতিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন, রাজনৈতিক কার্যালয়ে এ ধরনের হামলা কোনোভাবেই কাম্য নয়। তারা ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সহিংসতার পথ পরিহার করে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT