1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মুনাফা করলেও ৩ মিউচুয়াল ফান্ড লভ্যাংশ দেয়নি - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

মুনাফা করলেও ৩ মিউচুয়াল ফান্ড লভ্যাংশ দেয়নি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন মিউচুয়াল ফান্ড ২০২৫-২৬ সমাপ্ত হিসাব বছরে মুনাফা করলেও ইউনিট হোল্ডারদের লভ্যাংশ ঘোষণা করেনি। ফান্ডগুলো হলো- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ড এবং এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড।

বুধবার (১৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৫-২৬ হিসাব বছরে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের ইউনিটপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৩৫ পয়সা। গত ৩০ জুন বাজারদরে ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ৯ টাকা ১ পয়সা।

সমাপ্ত হিসাব বছরে সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ডের ইউনিটপ্রতি মুনাফা হয়েছে ৩৫ পয়সা। গত ৩০ জুন ফান্ডটির ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ মূল্য ছিল ৮ টাকা ৩১ পয়সা।

আলোচ্য হিসাব বছরে এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ইউনিটপ্রতি মুনাফা হয়েছে ৪৯ পয়সা। গত ৩০ জুন বাজারদরে ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ মূল্য ছিল ১০ টাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT